কাউন্টার
ই.ও.ডি.বি. কর্মপ্রার্থীদের জন্য নিয়োগকর্তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্টার Skill Provider ব্যবহার সংক্রান্ত নিয়ম-কানুন কেরিয়ার কর্নার
Egiye Bangla
শ্রীপূর্ণেন্দু বসু, ভারপ্রাপ্ত মন্ত্রী, শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
আগামী ২৬শে জুলাই ২০১২ "এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক" ওয়েবসাইটের শুভ উদ্বোধন হতে চলেছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ, কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ এবং শিল্প ও বাণিজ্য বিভাগ-এর সহযোগিতায় শ্রম দপ্তর এই ওয়েবসাইটটি প্রস্তুত করেছেন। এর ফলে একইসঙ্গে কর্মপ্রার্থী কর্ম নিয়োগ কর্তা এবং কর্মীপ্রশিক্ষণ কেন্দ্রগুলির সঙ্গে সম্পর্কিত সকলেই উপকৃত হবেন।

মূলত এই ওয়েবসাইটটির উদ্দেশ্য হল কর্মপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন কর্মিনিয়োগ সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালন কর্তৃপক্ষের মধ্যে সেতু বন্ধনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও দ্রুত ও কার্যকরী করতে সহায়তা করা। এর ফলে শিক্ষাগত যোগ্যতা, কারিগরী প্রশিক্ষণগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কর্মপ্রার্থীরা তাদের কাজ খুঁজে নিতে সক্ষম হবেন বা একইভাবে কর্মবিনিয়োগকারী সংস্থা সরাসরি অথবা তাদের সহকারী সংস্থার সাহায্যে তাদের উপযোগী প্রার্থী নির্বাচন করতে পারবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রগুলি প্রতি বছর তাদের কেন্দ্র থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নামের তালিকা প্রকাশ করতে পারবেন যারা পরবর্তীতে তাদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে লাভবান হবে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সমস্ত সুবিধাই পাওয়া যাবে বিনামূল্যে।

আমি সাধিবাদ জানাতে চাই সেই সকল আধিকারিক ও কর্মীবৃন্দ যাদের সক্রিয় সহযোগিতায় এই ওয়েবসাইটটি প্রস্তুত হয়েছে। আশা করি ভবিষ্যতে এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মসংস্থানের বিষয়ে আরো বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে যার ফলে যুবসমাজের একটি বৃহৎ অংশ উপকৃত হবে এবং লাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে এর সঙ্গে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।